বর্তমান সরকার সকল ধর্মের প্রতি সহানুভূতিশী- অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন
মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি
সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগামী কয়েক দিন পরেই সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনরা চাওয়ার আগেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের প্রত্যেকটি পূজা মন্ডপের বরাদ্দ বাড়িয়ে দিয়েছে। দুর্গাপূজায় ছুটি ছিল একদিন তা বাড়িয়ে করা হয়েছে তিন দিন। এবার দুর্গা পূজায় ছুটি থাকবে মোট পাঁচ দিন। বর্তমান সরকার সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল সরকার। এই সরকার দেশের জনগণের সরকার। কাজেই কোন ধরনের প্ররোচনায় কান না দিয়ে সরকারের সকল কার্যক্রমে আমরা সকলে মিলে সহযোগিতা করি। সকল এলাকায় আমরা সকলেই শান্তি শৃঙ্খলা বজায় রাখলে সকল উন্নয়ন সঠিকভাবে হওয়া সম্ভব এবং আমাদের দেশ দ্রুত এগিয়ে যাবে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সাথে মতবিনিময়ে সভায় উপরুক্ত কথা গুলো বলেন তিনি।
অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, আপনারা দেখেছেন গত কয়দিন আগে কিছু ঘটনা ঘটেছে। বর্তমান সরকার সেই ঘটনাগুলোর সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে। ঘটনা যেই ঘটক না কেন, সে যেই দলেরই হোক না কেন বর্তমান সরকার বিন্দুমাত্র ছাড় দিবে না। কাজেই মনে রাখতে হবে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রের স্বার্থে সকল কঠিন সিদ্ধান্ত নিতে পারেন। কোন অবস্থাতেই বর্তমান সরকার দুষ্কৃতিকারী, অন্যায়কারী, মানুষের উপর জুলুমকারীসহ সকল অপরাধীদের বিনা বিচারে যেতে দিবে না। এই বিষয়টা আমরা সকলে ভালো করে মাথায় রাখবো। আসুন আমরা সকলে মিলে বাংলাদেশকে সুন্দর করে গড়ে তোলার জন্য কাজ করি। বর্তমান সরকার দেশের সকল মানুষের সরকার। বর্তমান সরকার দেশের জনগণের সরকার। দেশের জনগণ বর্তমান সরকারকে তাদের সেবার জন্য দায়িত্ব দিয়েছে। বর্তমান সরকারকে দেশের জনগণ যে দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালন করছে।
মন্ত্রী বলেন, মাদককে আমরা সবাই মিলে না বলব। কোন অবস্থাতেই মাদকের ব্যবসা করা, মাদক অবৈধভাবে বহন করা এবং মাদক সেবন করা গ্রহণযোগ্য নয়। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলুক। এরাই বাংলাদেশের ভবিষ্যৎ। আজকের শিক্ষার্থীরা আগামীদিনের বাংলাদেশকে নেতৃত্ব দিবে।
তিনি বলেন, আমাদের সমাজে আদিবাসী আর আমরা কেউ বিভাজিত নয়। আমাদের সমাজে সনাতন বলেন, খ্রিষ্টান বলেন, ইসলাম বলেন বা কোন ধর্মের কথাই বলেন আমরা সবাই এক এবং একই সামাজিক বন্ধনে আবদ্ধ। কাউকে ভাগ করে বিভাজিত করা যাবে না। যত বেশি ভাগাভাগি করবেন তত বেশি বিভাজিত থাকবেন। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। সেই লক্ষ্যে আমরা সামাজিক বন্ধনে আবদ্ধ থেকে সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাব। আর কোন অবস্থাতেই কেউ কারো ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করব না। অর্থাৎ মারামারি-হানাহানি, জমি দখল, লুট করা, চাঁদাবাজি করা, কারো ফসল জোরপূর্বক কেটে নেওয়া যাবে না। এগুলো আমরা কেউ করতে দেব না। এগুলো আমরা নিজেরাও করবো না কাউকে করতেও দেবো না।
উক্ত অনুষ্ঠানে দাউদপুর ডিগ্রী মহাবিদ্যালয় এর শিক্ষার্থী-অভিভাবকসহ বিভিন্ন স্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

