চট্টগ্রামে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৯.৬৭ কোটি টাকার বীমা দাবি পরিশোধ: গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর
বিজনেস নিউজ ২৪ বিডি ডটকম
দ্রুততম সময়ে গ্রাহকদের বীমা দাবি নিষ্পত্তির চলমান বিশেষ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
শনিবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সুবিধাভোগী গ্রাহকদের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের মাঝে দাবি নিষ্পত্তির চেক বিতরণ করেন।
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির স্পন্সর পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির, সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহের হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুর রহমান সিকদার, নির্বাহী পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর এবং প্রকল্প পরিচালক মো. মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক শামসুজ্জামান সেলিম ও অরুণ চন্দ্র নাথ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী সততা, কঠোর পরিশ্রম ও পেশাদারিত্ব বজায় রেখে গ্রাহক সন্তুষ্টি অর্জনের ওপর জোর দেন। তিনি বলেন, দ্রুত বীমা দাবি নিষ্পত্তি এবং সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই পপুলার লাইফ দেশের বীমা খাতে পথপ্রদর্শক হিসেবে তার অবস্থান সুদৃঢ় করবে।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী বলেন, অনিশ্চিত ভবিষ্যতের জন্য বীমা হলো এক অপরিহার্য আর্থিক নিরাপত্তাবলয়। গ্রাহকদের বীমা দাবি স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততার সাথে নিষ্পত্তিতে পপুলার লাইফ সুদৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। এই বিপুল পরিমাণ অর্থ বিতরণ গ্রাহকদের প্রতি কোম্পানির দায়বদ্ধতা ও প্রতিশ্রুতিরই প্রতিফলন।

