ডার্ক মোড
Monday, 28 September 2026
ePaper   
Logo
ভোলায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২.১৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ: গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর

ভোলায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২.১৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ: গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর

বিজনেস নিউজ ২৪ বিডি ডটকম

গ্রাহকসেবা ত্বরান্বিতকরণ ও দ্রুততম সময়ে বীমা দাবি নিষ্পত্তির চলমান বিশেষ কর্মসূচির অংশ হিসেবে ভোলা অঞ্চলে ২ কোটি ১৪ লাখ ২৫ হাজার ৩০০ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

শনিবার ভোলায় কোম্পানির নিজস্ব ভবনের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাভোগী গ্রাহকদের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের মাঝে দাবি নিষ্পত্তির চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহের হোসেন এবং প্রকল্প পরিচালক মাসুদ রানা মাসুম। প্রজেক্ট ইনচার্জ এইচ এম ফরিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা ও কোম্পানির ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী জোর দিয়ে বলেন, অনিশ্চিত ভবিষ্যতের জন্য বীমা হলো এক অপরিহার্য আর্থিক নিরাপত্তাবলয়। গ্রাহকদের বীমা দাবি স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততার সাথে নিষ্পত্তিতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স সুদৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন