ডার্ক মোড
Monday, 27 July 2026
ePaper   
Logo
নরসিংদীতে সাতদিন ব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

নরসিংদীতে সাতদিন ব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নরসিংদী

নরসিংদীতে সাতদিন ব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির যুগ্ম- মহাসচিব ও নরসিংদী ১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। মেলা প্রাঙ্গনে ১৭টি স্টল বসানো হয়েছে। স্টল গুলো ফলজ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন ধরনের গাছের চারা দিয়ে সাজানো।

এর আগে শিল্পকলা অডিটোরিয়ামে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, ঢাকা সামাজিক বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার, নরসিংদী জেলা সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক পূজা বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন