ডার্ক মোড
Wednesday, 22 July 2026
ePaper   
Logo
আমতলীতে বরগুনার পুলিশ সুপারের বার্ষিক পরিদর্শন

আমতলীতে বরগুনার পুলিশ সুপারের বার্ষিক পরিদর্শন

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা সোমবার আমতলী সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন।

পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম মাসুদ এবং আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন, যারা সার্বিক সমন্বয় ও সহযোগিতা প্রদান করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার মালখানা, হাজতখানা, ডিউটি অফিসার রুম, পুলিশ সদস্যদের আবাসিক কোয়ার্টার এবং নথিপত্র সংরক্ষণ ব্যবস্থাপনাসহ বিভিন্ন প্রশাসনিক শাখা ঘুরে দেখেন। জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কাজের গতি বাড়াতে, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করতে, অবকাঠামোগত উন্নয়ন, পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে এই পরিদর্শন কর্মসূচি গ্রহণ করা হয়।

আমতলী সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম পর্যালোচনা শেষে পুলিশ সুপার অফিশিয়াল কাজকর্মে সন্তোষ প্রকাশ করেন এবং জনসেবার মান আরও বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন