ডার্ক মোড
Wednesday, 29 July 2026
ePaper   
Logo
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ আয়োজিত ঐতিহাসিক মাদকবিরোধী সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ আয়োজিত ঐতিহাসিক মাদকবিরোধী সমাবেশ

আফজালুর রহমান রিপন, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে গত মঙ্গলবার কাজীপাাড়ার পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যা গভীর রাত পর্যন্ত চলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শ্যামল জোর দিয়ে বলেন, মাদকের প্রযোগ ও অপব্যবহার রোধে সামাজিক ঐকমত্য ও সম্মিলিত প্রচেষ্টা আবশ্যক। তিনি ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী কমিটি গঠন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মসজিদের ইমামদের মাধ্যমে মাদকবিরোধী প্রচার চালানোর আহ্বান জানান। মাদক কারবারিদের কোনো আইনি সহায়তা না দিতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক সমাজের প্রধান প্রধান অপরাধের জন্ম দেয়। তিনি জেলায় একটি সরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থাপনের প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ মাদক ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। মাদকের আস্তানা, সেবনকারী ও কারবারিদের তথ্য তাঁর অফিসিয়াল মোবাইল নম্বরে সরাসরি জানানোর অনুরোধ জানিয়ে তিনি সংবাদদাতার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখার নিশ্চয়তা দেন। এছাড়াও তিনি বিট ও কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন, অনলাইন জুয়া সম্পর্কে সতর্ক করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ ঘোষণা করেন যে, জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ জোরদার করতে চিহ্নিত মাদকসেবী ও কারবারিদের বাড়ি লাল চিহ্নে চিহ্নিত করা হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন র‍্যাব-৯-এর কোম্পানি কমান্ডার মো. নূরনবী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান, জেলা জামায়াতে ইসলামীর আমীর মোবারক হোসেন, জেলা বিএনপির নেতৃবৃন্দ, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক সংগঠন, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম চপল।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন