ডার্ক মোড
Sunday, 27 September 2026
ePaper   
Logo
নাটোর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন  কার্যক্রম  চলমান

নাটোর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন  কার্যক্রম  চলমান

নাটোর প্রতিনিধি 

নাটোরে ডেঙ্গু  প্রতিরোধে  পৌরসভা এলাকায় তিন মাস ব্যাপী পরিচালিত বিশেষ কর্মসূচীর আওতায় পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মশক নিধন কার্যক্রম চলমান। 
 শনিবার ( ২৫ সেপ্টেম্বর)  নাটোর প্রেসক্লাব এলাকায় এই কার্যক্রম তদারকি করে প্রয়োজনীয় দিক নিদের্শনা প্রদান করেন নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. শামীম হোসেন।
পরে তিনি শহরের নীচাবাজার, আলাইপুরে চিতলগারি ড্রেন, বড় হরিশপুর, মাদ্রাসা মোড় এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিচ্ছন্নতা কার্যক্রমে নাটোর পৌরসভার নয়টি ওয়ার্ড এলাকায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মী সহযোগে ড্রেনসমূহ পরিষ্কার, ফগার মেশিনে মশক নিধন কার্যক্রম এবং  ঘাস-ঝোপ-জঙ্গল অপসারণ করা হচ্ছে। 
নাটোর পৌরসভার প্রশাসক জানান, বিগত তিন সপ্তাহ থেকে পৌরসভা এলাকায় জোরদারভাবে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমাদের লক্ষ্য জনসচেতনতা সৃষ্টি করা। পৌরবাসী সচেতন হলে পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে।
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন