ডার্ক মোড
Monday, 17 August 2026
ePaper   
Logo
ঢাকা জেলা এসপি শামীমা পারভীন এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা মনোনীত

ঢাকা জেলা এসপি শামীমা পারভীন এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা মনোনীত

স্টাফ রিপোর্টার

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) এবং বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক শামীমা পারভীন এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের (এপিসি) উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন।

কাউন্সিল কর্তৃক প্রেরিত এক অফিশিয়াল চিঠিতে জানানো হয়, তাঁর পেশাগত অভিজ্ঞতা এবং পুলিশিং ও ক্রীড়া সংক্রান্ত কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, এশিয়ার আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে পুলিশ ক্রীড়া সহায়তা বৃদ্ধি, সৌহার্দ্য রক্ষা এবং অ্যাথলেটিক উৎকর্ষতার প্রসারে শামীমা পারভীনের দক্ষতা, পটভূমি ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উপদেষ্টা হিসেবে তিনি এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিল কর্তৃক গৃহীত পুলিশ ক্রীড়ার উন্নয়ন ও সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উদ্যোগের বিষয়ে কৌশলগত পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করবেন। কাউন্সিল আশা প্রকাশ করেছে যে তিনি এই মনোনয়ন গ্রহণ করবেন এবং তাদের চলমান লক্ষ্য বাস্তবায়নে মূল্যবান সমর্থন দেবেন।

বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার এসপি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শামীমা পারভীন বর্তমানে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন