ডার্ক মোড
Friday, 28 August 2026
ePaper   
Logo
সৌদি অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির, নওগাঁর ৭ মরদেহের কফিন আএাইয়ে পৌছেছে

সৌদি অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির, নওগাঁর ৭ মরদেহের কফিন আএাইয়ে পৌছেছে "গ্রাম জুড়ে বইছে শোকের মাতম"

এম রেজাউল ইসলাম নওগাঁ :
সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়ার পর নওগাঁর ৭জনের মরদেহের কফিন আত্রাইয়ের গণ্ড গোহালী গ্রামের বাড়িতে পৌঁছেছে । মরদেহ বাড়িতে পৌঁছানোর পর গ্রামবাসী ও স্বজনদের আর্তনাদ, আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার আকাশ বাতাস। লাশবাহী গাড়ির শব্দে গ্রাম ব্যাপী শোকের মাতম বইছে ।

বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ নম্বর ফ্লাইটে করে নয়জনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

পরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
নিহত ৯ জনের মধ্যে ৭ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়।এরা সকলেই হতদরিদ্র পরিবারের সন্তান ছিলেন, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সহায় সম্বল বিক্রয় করে সৌদির রিয়াদে সুফা কারখানায় চাকরি নিয়েছিলেন, বিধাতার কি নির্মম পরিহাস অবশেষে তাদের অগ্নিদগ্ধ হয়ে লাশ হয়ে ফিরে আসতে হল পরিবারের কাছে, এ যেন এক হৃদয়বিদারক মর্মান্তিক ঘটনা। কোনভাবেই মেনে নিতে পারছেন না শোকাহত পরিবারের সদস্যরা।

অন্য দুজনের বাড়ি রাজশাহীর বাগমারা ও নাটোরের নলডাঙ্গা উপজেলায়।

আত্রাই উপজেলার নিহতরা হলেন—উদনপৈ গ্রামের মো. ফরিদ, গ-গোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তাঁর ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার।

এ ছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিনের মরদেহও দেশে আনা হয়েছে।

স্বজনরা জানান, দীর্ঘ ৭দিন অপেক্ষার পর প্রিয়জনের মরদেহ বাড়িতে ফিরলেও তাঁদের আর ফিরে পাওয়া যাবে না—এই বাস্তবতা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁরা। স্বজনদের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

উল্লেখ্য, গত ৯ আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। এ পর্যন্ত ৯ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া এসব মরদেহ বৃহস্পতিবার দেশে আনা হয়।
নিহতদের মরদেহ নিজ নিজ এলাকায় পৌঁছানোর খবর ছড়িয়ে পড়লে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।
নওগাঁর আত্রাই লাশ গুলো শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা সদরে এবং গন্ডগোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেল ৩ ঘটিকায় নামাজে জানাজা শেষে নিজ নিজ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন