ডার্ক মোড
Friday, 28 August 2026
ePaper   
Logo
নাটোরে ব্যবসায়ীদের নিয়ে আইবিডব্লিউএফের সম্মেলন

নাটোরে ব্যবসায়ীদের নিয়ে আইবিডব্লিউএফের সম্মেলন

নাটোর প্রতিনিধি
নাটোরে ব্যবসায়ী ও উদ্দ্যোক্তাদের নিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০ টায় কানাইখালী এলাকায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে (আইবিডব্লিউএফ) নাটোর জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


আইবিডব্লিউএফ নাটোর জেলা শাখার সভাপতি ও রাজশাহী অঞ্চলের সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মো: শহিদুল ইসলাম।


বক্বতাটলেন, ইসলামের দৃষ্টিতেও ব্যবসা একটি মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ মহান পেশা। মহান আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে করেছেন হারাম। ফলে ব্যবসায়ীদেরকে হালাল, সততা ও আমানতদারির সাথে ব্যবসা পরিচালিত করতে হবে। ফলে ব্যক্তি সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


সংগঠনের জেলা সেক্রেটারী আফতাব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইবিডব্লিউএফ কেন্দ্রীয় সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম রাজু, আইবিডব্লিউএফ
কেন্দ্রীয় এমসি সদস্য হুমায়ুন কবির পাটোয়ারী, আইবিডব্লিউএফ রাজশাহী অঞ্চলের সভাপতি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, আইবিডব্লিউএফ নাটোর জেলা শাখার উপদেষ্টা ড. মীর নুরুল ইসলাম ও বগুড়া অঞ্চলের সভাপতি মো: সেলিম রেজা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সম্মেলনে জেলার সাত উপজেলার বিভিন্ন ব্যবসায়ী, উদ্দ্যোক্তা ও সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন