ডার্ক মোড
Sunday, 18 October 2026
ePaper   
Logo
ফুলবাড়ীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ফুলবাড়ীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
 
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন ও জনস্বার্থ রক্ষায় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকেরা উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরেন। এ সময় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফুলবাড়ী থেকে দূরপাল্লার যানবাহন চলাচলের সমস্যা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ইউএনও মো. জাহিদ হাসান এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি উপজেলার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকেরাও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে স্থানীয় সমস্যা তুলে ধরা এবং প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজদৌলা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল লতিফ, প্রেসক্লাব ফুলবাড়ীর সভাপতি অলিউর রহমান ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল আজিজ মজনু ও জাহাঙ্গীর আলম, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এসএম বাবুল, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া মিঞা ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সভায় জনদুর্ভোগ লাঘব, জনস্বার্থ রক্ষা ও উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করতে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন