ডার্ক মোড
Saturday, 17 October 2026
ePaper   
Logo
নরসিংদী পৌরসভায় ৩৬টি দূর্গাপূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ

নরসিংদী পৌরসভায় ৩৬টি দূর্গাপূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার,  নরসিংদী :
নরসিংদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
 
শনিবার (১৭ অক্টোবর) সকালে নরসিংদী পৌরসভা সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদান প্রদান করেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং নরসিংদী-১ সদর আসনের এমপি খায়রুল কবির খোকন।
 
নরসিংদী পৌরসভার প্রশাসক মোঃ সফি উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, খবিরুল ইসলাম বাবুল এবং রবিউল ইসলাম রবি, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাখন দাস, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।
 
অনুষ্ঠানে পৌরসভার মোট ৩৬টি পূজামণ্ডপের প্রত্যেকটিতে ১০ হাজার টাকার করে অনুদানের চেক প্রদান করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন