ডার্ক মোড
Friday, 28 August 2026
ePaper   
Logo
ফটিকছড়িতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ৭ কিলোমিটার র‍্যালী

ফটিকছড়িতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ৭ কিলোমিটার র‍্যালী

ফটিকছড়ি প্রতিনিধি
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জন সচেতনতা তৈরী করতে ৭ কিলোমিটার র‍্যালী করেছে ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও সংসদ সদস্য সরোয়ার আলমগীর। নাজিরহাট ঝংকার মোড় থেকে মাদকবিরোধী র‍্যালি শুরু হয়ে ৭ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে র‍্যালীটি বিবিরহাট বাজারের মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথি ছিলের ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীর।


তিনি বলেন, ‘আজ থেকে ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর- এই দুই উপজেলায় সন্ত্রাস ও মাদকবিরোধী প্রচারণার ম্যারাথন শুরু হলো। প্রতিটি গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড ও গলিতে এই প্রচারণা চলবে। আগামী প্রজন্মকে মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’


র‍্যালিতে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন