ডার্ক মোড
Thursday, 10 September 2026
ePaper   
Logo
সাঁড়াশি অভিযানে পুলিশের জালে ফিটনেসবিহীন ২৯১ বাস

সাঁড়াশি অভিযানে পুলিশের জালে ফিটনেসবিহীন ২৯১ বাস

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে ২৯১ বাস আটক করে সেগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগ।

বুধবার (১০ জুলাই) ট্রাফিক-ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর ওয়ারী হয়ে প্রায় ২৫০টি ব্যানারের বাস প্রতিদিন যাতায়াত করে। অনেক বাসের ফিটনেস ও রোড পারমিট নেই। আবার এক রুটের বাস অন্যরুটে যাতায়াত করে। এতে এই এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। গত এক সপ্তাহে মামলা, রেকার এবং আটকসহ মোট ২৯১টি বাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা করেছে। বর্তমানে ৩১টি বাস ডাম্পিং গ্রাউন্ডে আটক আছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, সায়দাবাদ, যাত্রাবাড়ী ও ধোলাইপাড়ের সব বাস কাউন্টার ম্যানেজারদেরকে ফিটনেস আছে এমন বাসের তালিকা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। ফিটনেসবিহীন বাসগুলোর বিরুদ্ধে স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমামের নেতৃত্বে অতি. উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ওয়ারী) সুলতানা ইশরাত জাহানের টিম এই অভিযান পরিচালনা করছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন