ডার্ক মোড
Monday, 10 August 2026
ePaper   
Logo
নির্বাচনের আগে কথা দিয়েছি, আজ কথা রেখেছি ----প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনের আগে কথা দিয়েছি, আজ কথা রেখেছি ----প্রধানমন্ত্রী তারেক রহমান

ফটিকছড়ি প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে আমি হুজুরকে কথা দিয়েছিলাম যে আমি আসব।
আল্লাহর রহমতে আমরা সরকার গঠন করেছি। আজকে আল্লাহ আমাকে সেই রহমত দিয়েছেন যে আমি এসে আমার প্রিয় হুজুরের কাছে যেতে পেরেছি।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রবিবার ফটিকছড়ির বাবুনগরে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, গত নির্বাচনের সময় আলেম-ওলামাদের সহযোগিতায় দেশকে একটি বিপদ থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তবে দেশের সমস্যা এখনো শেষ হয়নি।
বিগত সরকারের সময়ে দেশের অর্থ-সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে বর্তমানে দেশের মানুষকে বিভিন্ন সমস্যার খেসারত দিতে হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা এমন একটি বাংলাদেশ তৈরি করতে চাই, যেখানে বাংলাদেশের মানুষ ও সন্তানরা খেয়ে-পরে বেঁচে থাকবে, শান্তিতে থাকবে। সবাই নিজ নিজ ধর্ম পালন করবে এবং শান্তিতে বসবাস করবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীতে থেকে রোববার বিকেল ৩টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে অবতরণের পর সেখানে অপেক্ষমাণ সাধারণ মানুষ তাঁকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তারা। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

নির্বাচনের আগে কথা দিয়েছি, আজ কথা রেখেছি ----প্রধানমন্ত্রী তারেক রহমান
নির্বাচনের আগে কথা দিয়েছি, আজ কথা রেখেছি ----প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন