ডার্ক মোড
Wednesday, 08 July 2026
ePaper   
Logo
সম্পদ বিবরণী না দেওয়ায় ৩ বছরের কারাদণ্ড, জরিমানা কোটি টাকা

সম্পদ বিবরণী না দেওয়ায় ৩ বছরের কারাদণ্ড, জরিমানা কোটি টাকা

চট্টগ্রাম প্রতিনিধি 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সম্পদ বিবরণী দাখিল না করা এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের মামলায় আজিজুল হক প্রকাশ জুলইক্যাকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৯৯ লাখ ৮৫ হাজার ৯০৮ টাকা জরিমানা করা হয়েছে।

 
  সোমবার (১৩ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। 

দুদকের পাবলিক প্রসিকিউটর মো. রেজাউল করিম রনি বাংলানিউজকে জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সম্পদ বিবরণী দাখিল না করা এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ সাক্ষ্যপ্রমাণে প্রমাণিত হওয়ায় আসামি আজিজুল হক প্রকাশ জুলইক্যাকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

 
একই সঙ্গে তাকে ৯৯ লাখ ৮৫ হাজার ৯০৮ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ড দিয়েছেন। এছাড়াও দুদক আইনের ২৬ (২) ধারায় আজিজুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

মামলার নথি থেকে জানা যায়, আজিজুল হকের বিরুদ্ধে মাদক ব্যবসার মাধ্যমে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে দুদক অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে তার নামে প্রায় ৫৫ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়, যার বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ২ মে তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি তা দাখিল না করায় দুদক আইনের ২৬(২) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়। বিচার চলাকালে দুদক পক্ষে ১৩ জন সাক্ষী সাক্ষ্য দেন। অপরদিকে আসামি পক্ষে ৪ জন সাফাই সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন