ডার্ক মোড
Friday, 11 September 2026
ePaper   
Logo
শিক্ষক-শিক্ষার্থীদের গ্রেফতারের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

শিক্ষক-শিক্ষার্থীদের গ্রেফতারের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি

বৈষম্য বিরোধী আন্দোলনে গ্রেফতারকৃত শিক্ষক ও শিক্ষার্থীদের মুক্তি এবং গুলি করে শিক্ষার্থী হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে সর্বস্তরের শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষার্থীরা কুড়িগ্রাম কলেজ মোড়ে মানববন্ধন করতে গেলে পুলিশী বাঁধার সম্মুক্ষিণ হয়।

পরে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন সড়কে শিক্ষার্থীরা বেরিকেড ভাঙতে না পেরে সেখানেই দেড় ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে।

এসময় সমাবেশ ভেঙ্গে বেরুতে চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। এদিকে কলেজ মোড়ে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা মুখোমুখি অবস্থান করায় শহরের টানটান অবস্থা বিরাজ করে। পরে সাধারণ শিক্ষার্থীরা বের হতে না পেরে সেখানেই অহিংস বিক্ষোভ করে চলে যায়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন