২৫ বছরের পরিশ্রমী সুমন চন্দ্রের পাশে সাজ্জাদ পারভেজ, মানবিক সাহায্যে ঘুরে দাঁড়াল অচল ব্যবসা
মাসুদ রানা, বরিশাল অফিস
বরিশাল নগরীর অলিগলিতে রোদ-বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ ২৫ বছর ধরে শিশুদের পোশাক ফেরি করে বিক্রি করছিলেন ৫৭ বছর বয়সী সুমন চন্দ্র। নিজের কঠোর পরিশ্রম ও সততাকে সম্বল করে তিনি এতদিন সংসার চালিয়ে আসছিলেন। তবে সম্প্রতি হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে তাঁর এই উপার্জন ও ছোট্ট ব্যবসাটি পুরোপুরি বন্ধ হয়ে যায়।
সুমন চন্দ্রের এমন আকস্মিক অসহায়ত্ব ও দুর্দিনের কথা জানতে পেরে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেন সমাজসেবক ও '৮৪ ইভেন্ট গ্রুপ'-এর কর্ণধার সাজ্জাদ পারভেজ।
গতকাল রোজ মঙ্গলবার বিকেলে সাজ্জাদ পারভেজের পক্ষ থেকে সুমন চন্দ্রকে সঙ্গে নিয়ে বরিশাল নগরীর সিটি মার্কেটের পাইকারি পোশাকের দোকানে যাওয়া হয়। সেখানে তাঁর ব্যবসার জন্য প্রয়োজনীয় সব ধরনের শিশুদের পোশাক কিনে দেওয়া হয়, যেন তিনি আবারও স্বাধীনভাবে ফেরি করে ব্যবসা শুরু করতে পারেন।
একজন পরিশ্রমী ও সৎ মানুষের জীবনসংগ্রামে আবারও নতুন করে বেঁচে থাকার পথ তৈরি করে দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন ৮৪ ইভেন্ট গ্রুপের কর্ণধার সাজ্জাদ পারভেজ। তাঁর এই মানবিক উদ্যোগ ও অবদান সুমন চন্দ্রের নতুন করে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা হয়ে থাকবে। সমাজিক এই উদ্যোগের মাধ্যমে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

