বরখাস্ত আনসার সদস্যকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৩৭) নামে বরখাস্তকৃত এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হানিফ খান (৩৭) উপজেলার হাবলা উত্তর পাড়া গ্রামের মৃত বক্তার আলী খানের ছেলে। এ ঘটনার জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে৷
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আতিকুর রহমান বলেন, সাময়িক বরখাস্তকৃত এক আনসার সদস্যকে গুরুতর আহত অবস্থায় নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, হানিফ খানকে ধারালো অস্ত্র দিয়ে হাত, পা ও মাথায় কুপিয়ে হত্যা করা হয়েছে৷ এ ঘটনায় নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ মামলার এজহারনামীয় ২ জন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারদের বুধবার টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

