পাটগ্রামে বিজিবি ক্যাম্পে হামলা, বিএনপি নেতাসহ ৬ জন কারাগারে
লালমনিরহাট সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মেসেরঘাট সীমান্ত এলাকায় অবৈধ বালু ও পাথর উত্তোলনকে কেন্দ্র করে সরকারি কাজে বাধা দেওয়া ও বিজিবি সদস্যদের সাথে অসংলগ্ন আচরণের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দায়ের করা মামলায় বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে লালমনিরহাট জেলা আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন:—বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৫০), একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী (৫০), ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈম (২৮), ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মতি রহমান (৪০) এবং নীলফামারী জেলার ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের শাহাদাত হোসেন (৪০) ও দুলাল মিয়া (৪৮)।
মামলার বিবরণ অনুযায়ী জানা গেছে, মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ দিবাগত রাতে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের বাউরা ডাঙ্গাটারী ক্যাম্পের একটি টহল দল বাউরা বাজার এলাকায় টহল দেওয়ার সময় ২টি অটোভ্যানে অবৈধভাবে উত্তোলিত বালু-পাথর ও ড্রেজার মেশিন বহনের দৃশ্য দেখতে পায়। বিজিবি সদস্যরা অটোভ্যানসহ ড্রেজার মেশিন, পাইপ ও ড্রাম জব্দ করে কুচলিবাড়ী বিজিবি ক্যাম্পে নিয়ে যান।
পরবর্তীতে রাত ১টা ১০ মিনিটের দিকে আটককৃত সরঞ্জামগুলোর মালিক রফিকুল ইসলাম, আইয়ুব আলী, আবু সাঈম ও মতিয়ার রহমান মোটরসাইকেলযোগে কুচলিবাড়ী বিজিবি ক্যাম্পে উপস্থিত হয়ে জব্দকৃত মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় বিজিবি সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে লিপ্ত হন তারা। একই সঙ্গে সরকারি স্থাপনা বিজিবি ক্যাম্পের নিরাপত্তা বিঘ্নিত করা। সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। পরবর্তীতে ক্যাম্পের বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন।
অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে ১টি ৬ সিলিন্ডারের ডিজেল ড্রেজার মেশিন, ৪টি খালি তেলের ড্রাম, ১০টি মোটা পাইপ, ১টি রিং পাইপ, ২টি ব্যাটারিচালিত অটোভ্যান, ১টি মোটরসাইকেল, ৪টি অ্যান্ড্রয়েড ও ৩টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৪ লাখ ৫৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় বাউরা ডাঙ্গাটারী ক্যাম্পের হাবিলদার উত্তম চন্দ্র দাস বাদী হয়ে সরকারি কাজে বাধা। স্বেচ্ছায় আঘাত ও ক্ষতির হুমকির অপরাধে বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ সকালে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন। আটক ব্যক্তিদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজিবির মামলায় আটক ৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার ৯ সেপ্টেম্বর লালমনিরহাট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের জামিন না মন্জুর করে। জেলা কারাগারে পাঠিয়েছেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

