সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি
স্টাফ রিপোর্টার
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার সংসদ নেতার অনুমতিক্রমে জাতীয় সংসদ অধিবেশনে কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করা হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে কণ্ঠভোটে তা পাস হয়।
পুনর্গঠিত কমিটিতে সভাপতি হিসেবে নুরুল ইসলাম মনির পাশাপাশি দেশের বিভিন্ন আসনের আরও নয়জন সংসদ সদস্যকে সদস্য করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৪০, ২৪৭ ও ২৪৮ বিধি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের এই সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটি সরকারি প্রতিষ্ঠানসমূহের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, সংসদীয় তদারকি ও দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখবে।

