ডার্ক মোড
Friday, 17 July 2026
ePaper   
Logo
শরীয়তপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করল কোস্ট গার্ড

শরীয়তপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করল কোস্ট গার্ড

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় সুবিধাবঞ্চিত ও আবহাওয়া-জনিত কারণে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মূল দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে উপকূলীয় ও নদীতীরবর্তী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে থাকে।

কোস্ট গার্ড ঢাকা জোনের ব্যবস্থাপনায় আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গোসাইরহাট থানার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। সাম্প্রতিক ভারী বর্ষণ এবং বৈরী আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। চার ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে মোট ৪৩০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, জনকল্যাণ ও মানবতার সেবায় নিয়োজিত এই বাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর ও মানবিক সহায়তা কর্মসূচি অব্যাহত রাখবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন