ডার্ক মোড
Friday, 17 July 2026
ePaper   
Logo
বাঁশখালীতে ১৩ জেলেকে আটকসহ অবৈধ ট্রলার, জাল ও মাছ জব্দ করল কোস্ট গার্ড

বাঁশখালীতে ১৩ জেলেকে আটকসহ অবৈধ ট্রলার, জাল ও মাছ জব্দ করল কোস্ট গার্ড

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে ১৩ জন জেলেকে আটক এবং একটি অবৈধ ‘আর্টিসানাল’ (সনাতন প্রযুক্তির) ট্রলারসহ বিপুল পরিমাণ কারেন্ট জাল ও সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে বাঁশখালী থানার শেখেরখীল মাছ ঘাট সংলগ্ন নদী মোহনায় কোস্ট গার্ড বাঁশখালী কন্টিনজেন্টের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে দলটি অবৈধভাবে মৎস্য শিকারে নিয়োজিত ট্রলারটি আটকে সক্ষম হয়।

পরবর্তীতে ট্রলারে তল্লাশি চালিয়ে আনুমানিক ৮.৫ লাখ টাকা মূল্যের ৭টি ধ্বংসাত্মক কারেন্ট জাল এবং ২,১০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। অবৈধ মৎস্য শিকারের সাথে জড়িত থাকার দায়ে ট্রলারে থাকা ১৩ জন জেলেকে হাতেনাতে আটক করা হয়।

জব্দকৃত ট্রলার, জাল, সামুদ্রিক মাছ এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন