ডার্ক মোড
Wednesday, 15 July 2026
ePaper   
Logo
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ৬৬টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ৭১ লাখ টাকার চেক বিতরণ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ৬৬টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ৭১ লাখ টাকার চেক বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) আওতাধীন এলাকার ৬৬টি ধর্মীয়, শিক্ষামূলক ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে মোট ৭১ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতাধীন প্রকল্প বাস্তবায়নের জন্য এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। গতকাল সোমবার সকালে সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন হল মিলনায়তনে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটির কর্মকর্তাদের হাতে এই আর্থিক অনুদানের চেক তুলে দেন। এই প্রকল্প বরাদ্দের অধীনে অবকাঠামোগত উন্নয়নের জন্য ৪২টি মসজিদ, ১৪টি মাদ্রাসা, ৫টি মন্দির, ২টি বিদ্যালয়, ২টি স্থানীয় ক্লাব এবং ১টি এতিমখানাকে এই অনুদান প্রদান করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক এবং প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন