ডার্ক মোড
Tuesday, 22 September 2026
ePaper   
Logo
ফেনী জেলা পুলিশের মাসিক  কল্যাণ সভা অনুষ্ঠিত

ফেনী জেলা পুলিশের মাসিক  কল্যাণ সভা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি 
 
গত সোমবার  ফেনী জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে  প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সুপার, ফেনী  সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
 
কল্যাণ সভার সঞ্চালনা করেন  সৈয়দ মুমিদ রায়হান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(সোনাগাজী সার্কেল), ফেনী।
 
কল্যাণ সভায় বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যগণ পুলিশ সুপারের নিকট তাঁদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা তুলে ধরেন। পুলিশ সুপার  মনোযোগ সহকারে সমস্যাসমূহ শোনেন এবং তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
 
একই সঙ্গে পুলিশ সুপার  সকলকে সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ যথাযথভাবে প্রতিপালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ একজন পুলিশ সদস্যকে আর্থিক পুরস্কার প্রদান করেন। 
 
সভার একপর্যায়ে অবসরজনিত কারণে বিদায় উপলক্ষে দুইজন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)-কে ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করেন  প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সুপার, ফেনী । এ সময় তিনি বিদায়ী কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাঁদের ভবিষ্যৎ জীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
 
উক্ত কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),  মুঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফেনীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, মেডিকেল অফিসার ও সকল থানার অফিসার ইনচার্জ/ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ।
 
ফেনী জেলা পুলিশের মাসিক  কল্যাণ সভা অনুষ্ঠিত

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন