ডার্ক মোড
Tuesday, 22 September 2026
ePaper   
Logo
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বিপিএম-সেবা পদকে ভূষিত

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বিপিএম-সেবা পদকে ভূষিত

গোলাম রব্বানী, গোপালগঞ্জ প্রতিনিধি

 
পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা, অপরাধ দমন এবং জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা অর্জন করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব নাসরিন সুলতানা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে।
 
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের কর্মদক্ষতা, সাহসিকতা, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে সাফল্য, জনসেবামূলক কার্যক্রম এবং উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি হিসেবে চারটি ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক প্রদান করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পেয়েছেন ১২ জন, বিপিএম-সেবা ১৮ জন, প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) ১৮ জন এবং পিপিএম-সেবা পেয়েছেন ৪৪ জন।
 
পদকপ্রাপ্তির প্রতিক্রিয়ায় পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, এই সম্মাননা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং গোপালগঞ্জ জেলা পুলিশের সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, পেশাদারিত্ব ও নিষ্ঠার স্বীকৃতি। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনসেবার মান উন্নয়ন ও জনগণের আস্থা অর্জনে একই আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করা হবে।
 
এদিকে পুলিশ সুপারের এ অর্জনে গোপালগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, রাষ্ট্রীয় এই স্বীকৃতি জেলা পুলিশের সদস্যদের দায়িত্ববোধ আরও বাড়াবে এবং জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন