ডার্ক মোড
Friday, 10 July 2026
ePaper   
Logo
ভোলার মনপুরায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা বোটসহ উদ্ধার ১২

ভোলার মনপুরায় ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা বোটসহ উদ্ধার ১২

 ভোলা প্রতিনিধি 

ভোলার মনপুরায় ইঞ্জিন বিকল হয়ে রবিবার নদীতে ভাসতে থাকা বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ  কোস্টগার্ড।

রবিবার  রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে  জানান।

  সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ,  রবিবার বিকাল ৩টায় ভোলার মনপুরা থানাধীন মেঘনা নদীতে একটি ইঞ্জিন চালিত যাত্রীবাহী কাঠের বোট প্রবল বাতাসের কারণে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকে। এসময় বোটে থাকা একজন যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড আউটপোস্ট মনপুরা হতে একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা কাঠের বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত বোট ও যাত্রীদের নিকটস্থ মনপুরার হাজিরহাট সংলগ্ন ঘাটে পৌঁছে দেওয়া হয়।

 জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন