ডার্ক মোড
Sunday, 19 July 2026
ePaper   
Logo
ভান্ডারিয়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ভান্ডারিয়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মো. তারিকুল ইসলাম, ভান্ডারিয়া (পিরোজপুর)

ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাঁদের সুমহান আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রত্নেশ্বর কুমার মণ্ডল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. ইব্রাহিম হোসেন মোল্লা।

শহীদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন শহীদ বীর যোদ্ধা এমদাদুলের মা হাসিনা বেগম এবং জুলাই অভ্যুত্থানের যোদ্ধা রাফসান ইয়াদ তাঁর অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির আকন, সাবেক যুগ্ম আহ্বায়ক শিকদার জাকির হোসেন বাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ জমাদ্দার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপল জমাদ্দার, উপজেলা যুবদলের সদস্য সচিব এইচ এম শামীম হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমির হোসেন খান, বাংলাদেশ ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব বাদশা জমাদ্দার, ভান্ডারিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ মিঠু, সাবেক পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তানভীর জিয়া রাসেল এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন কিরণ।

আলোচনা সভায় বক্তারা জোর দিয়ে বলেন, জুলাইয়ের শহীদদের এই আত্মত্যাগ ও অবদানকে জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। সবশেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন