ডার্ক মোড
Wednesday, 15 July 2026
ePaper   
Logo
প্রাণিসম্পদ ও নিরাপদ খাদ্য সুরক্ষায় কানাডার সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ

প্রাণিসম্পদ ও নিরাপদ খাদ্য সুরক্ষায় কানাডার সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ

বিজনেসনিউজ২৪বিডি.কম

প্রাণিসম্পদের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, খাদ্য নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কানাডার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গত মঙ্গলবার বিকেলে অটোয়ায় কানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সি (সিএফআইএ)-এর সদর দপ্তরে সংস্থার ডিরেক্টর জেনারেল ড. প্রার্থি মুথুকুুমারাসামি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বাংলাদেশ প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং একই দপ্তরের উপ-পরিচালক মো. শরিফুল হক।

বৈঠকে উভয় পক্ষ প্রাণিসম্পদের উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, পশুর স্বাস্থ্য, ভেটেরিনারি সেবা, পশুখাদ্যের মান নিয়ন্ত্রণ, রোগ নজরদারি, গবেষণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং ‘স্যানিটারি ও ফাইটোস্যানিটারি’ (এসপিএস) ব্যবস্থার বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মানের নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

বাংলাদেশি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে সিএফআইএ-এর ডিরেক্টর জেনারেল ড. প্রার্থি মুথুকুুমারাসামি খাদ্য নিরাপত্তা, পশুর স্বাস্থ্য ও নিয়ন্ত্রণমূলক কাঠামোর উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে গভীর আগ্রহ প্রকাশ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন