ডার্ক মোড
Friday, 26 June 2026
ePaper   
Logo
কৃষিকে বাঁচিয়ে রাখতে হলে খাল খননের বিকল্প নেই — শামা ওবায়েদ

কৃষিকে বাঁচিয়ে রাখতে হলে খাল খননের বিকল্প নেই — শামা ওবায়েদ

মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর)

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি বলেছেন, "কৃষিকে বাঁচিয়ে রাখতে হলে খাল খননের কোনো বিকল্প নেই। খাল-নদী পুনঃখনন ও পানি সংরক্ষণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষিই দেশের অর্থনীতির প্রধান ভিত্তি।"

শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 'পার্টনার কংগ্রেস-২০২৬' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলার দুস্থ ও অসহায় ৮০ জন মানুষের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং উপজেলার ২ হাজার ২০০ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।

শামা ওবায়েদ ইসলাম বলেন, সরকার কৃষির আধুনিকায়ন, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা রিজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান, সিডিএর অতিরিক্ত পরিচালক মো. হাফিজ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী, সাংবাদিক এবং সুধীজন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলার ১ হাজার ৮০০ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং দুস্থ ও অসহায়ৃ উপকারভোগীদের হাতে নগদ অর্থ ও চেক তুলে দেন। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন