নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার (২১ এপ্রিল)।
সোমবার (২০ এপ্রিল) সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংসদের সাধারণ নির্বাচনের প্রাপ্ত আসনের অনুপাতে দলগুলো নারী আসন পাবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জোটগুলো একাধিক প্রার্থী না দিলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
জানা গেছে, এখন পর্যন্ত ৪৩১ জন প্রার্থী ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে পাঁচজন মনোনয়নপত্র জমাও দিয়েছেন। তারা হলেন- সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ ও নিপুন রায় চৌধুরী।

