ডার্ক মোড
Tuesday, 21 July 2026
ePaper   
Logo
নীলফামারীর জলঢাকায় মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার ও সংক্ষিপ্ত কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারীর জলঢাকায় মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার ও সংক্ষিপ্ত কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারী সংবাদদাতা
"নিজে বাঁচুন,অন্যকে বাঁচান-মন খুলে কথা বলুন, সহানুভূতি ও সম্মান"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার ও সংক্ষিপ্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুর ১টায় উপজেলার টেংগনমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসন, জলঢাকার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোহাম্মদ নাঈরুজ্জামান।
প্রধান আলোচক ছিলেন ডা. দেবুলাল রায়, এমবিবিএস, এমডি (সাইকিয়াট্রি), রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এছাড়াও উপস্থিত ছিলেন টেংগনমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান এবং জলঢাকা প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কামরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "আজকের এই কর্মশালা থেকে আমিও অনেক নতুন বিষয় শিখেছি। এখানে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষকসহ সবাই মানসিক স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পেয়েছেন।"

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন