দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মাহিদুল ইসলাম রিপন, দিনাজপুর
র্যালী ও সমাবেশের মধ্য দিয়ে দিনাজপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৯ আগষ্ট) বিকেলে জেল রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর ইন্সটিটিউট মাঠে এসে শেষ হয়। এরআগে দিনাজপুর ইন্সটিটিউট মাঠ প্রাঙ্গণে এক সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলাল।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জ্বল, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল।
র্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ মজুমদার ও যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আহসান হাবীব জেমস, শামীম হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার হায়দার রবিন, ১নং চেহেলগাজী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের রুবেল ইসলাম প্রমুখ।
র্যালী ও সমাবেশে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

