ডার্ক মোড
Tuesday, 18 August 2026
ePaper   
Logo
মীরসরাইয়ে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মীরসরাইয়ে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মীরসরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্যজীবীদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে মীরসরাই উপজেলা পরিষদের পুকুরে এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে স্থানীয় মৎস্যজীবীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির এবং যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এ ধরনের কর্মসূচি মৎস্যজীবীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি এবং মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্টদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন