ডার্ক মোড
Wednesday, 19 August 2026
ePaper   
Logo
স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: বরিশালে বিলকিস আক্তার জাহান শিরীনের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: বরিশালে বিলকিস আক্তার জাহান শিরীনের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

মাসুদ রানা,বরিশাল অফিস
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৯ আগস্ট) বরিশাল জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজিত এই বর্ণাঢ্য র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বরিশাল জেলা শাখা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আসা স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন