ডার্ক মোড
Tuesday, 18 August 2026
ePaper   
Logo
সাত দফা দাবীতে নীলফামারী দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

সাত দফা দাবীতে নীলফামারী দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

নীলফামারী সংবাদদাতা

দলিল রেজিষ্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা,দলিল প্রতি সন্মানী ভাতা নুন্যতম পাঁচ হাজার টাকা করা,দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি প্রদান সহ ৭ দফা দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে দলিল লেখক সমিতি নীলফামারী জেলা শাখা আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জেলা সাব রেজিস্ট্রার অফিস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রধান প্রধান প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ।
এসময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন স্মারকলিপি গ্রহন করেন।
স্মারকলিপি প্রদান শেষে সাব রেজিস্ট্রার অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নীলফামারী দলিল লেখক সমিতির সভাপতি শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক গোলাম রব্বানী,সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুলাহ শাহ,সাবেক সাধারণ সম্পাদক হারুন উর রশিদ প্রমূখ।
বক্তারা বলেন, তাদের ন্যায়সঙ্গত: দাবী অবিলম্বে বাস্তবায়ন করা না হলে সারাদেশে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন