টুঙ্গিপাড়ায় ১৪৪ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা এস এম জিলানীর মন্তব্য: ‘১৭ বছরে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে’
গোলাম রব্বানী, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুনিয়র বৃত্তি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। গত ১৭ বছরে এই মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনে সরকার কাজ করছে।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও নৈতিক মূল্যবোধ চর্চার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ৯২ জন, জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ২৯ জন এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ২৩ জনসহ মোট ১৪৪ জন শিক্ষার্থীর হাতে স্মারক সম্মাননা তুলে দেওয়া হয়।
টুঙ্গিপাড়া জিটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু কুলদানন্দ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবুল খায়ের, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

