জয়পুরহাটে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় ‘এনগেজ’ প্রকল্প
মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাট সদর উপজেলার তিনটি ইউনিয়নে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা তৈরির পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নতুন একটি প্রকল্প বাস্তবায়ন করছে পিপলস ইউনিয়ন অব দি মারজিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো)।
‘এনভায়রনমেন্টাল হিউম্যান রাইটস ফর আ জাস্ট ট্রানজিশন: স্ট্রেংথেন্ড লোকাল সি-এস-ওস ট্রান্সফর্মিং ক্লাইমেট হটস্পটস ইনটু রেজিলিয়েন্ট কমিউনিটিজ (এনগেজ)' শীর্ষক প্রকল্পটি একনজরে পামডো-এনগেজ প্রকল্প হিসেবে পরিচালিত হচ্ছে। প্রকল্পটির মেয়াদ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত।
প্রকল্পের আওতায় জয়পুরহাট সদর উপজেলার ধলাহার, দোগাছী ও ভাদসা ইউনিয়নকে নির্ধারণ করা হয়েছে। এতে প্রত্যক্ষভাবে প্রায় ৫৯০টি পরিবার ও পরোক্ষভাবে ১২ হাজার ৯০০ জন মানুষ উপকৃত হবেন।
প্রকল্পের প্রধান লক্ষ্য হলো আদিবাসী নারী, কৃষক ও যুবকদের মধ্যে জলবায়ু পরিবর্তন ও মানুষসৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, নিজ অধিকার প্রতিষ্ঠায় অংশগ্রহণমূলক নেতৃত্ব বিকাশ এবং আদিবাসীদের বিলুপ্তপ্রায় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে উদ্যোগ গ্রহণ।
প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন, মানুষসৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশগত ঝুঁকি বিষয়ে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, স্থানীয় অংশগ্রহণমূলক উদ্যোগ ও নেটওয়ার্কিং জোরদার করা হবে। পাশাপাশি আদিবাসীদের ভূমি অধিকার, পরিবেশবান্ধব জীবিকায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং বিলুপ্তপ্রায় আদিবাসী সংস্কৃতি সংরক্ষণে সাংস্কৃতিক দল গঠন, বিভিন্ন পার্বণ উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।
এ ছাড়া প্রকল্পের মাধ্যমে পামডোর সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব হৈমন্তী সরকার। জেনারেল ম্যানেজার ও কমিউনিটি কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন মো. শাহাবুর রহমান। কমিউনিটি অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন সুমি রাণী ও বিমল চন্দ্র পাহান।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলা, অধিকার প্রতিষ্ঠা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

