ডার্ক মোড
Monday, 21 September 2026
ePaper   
Logo
নোয়াখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল, ৫৫ জিপিএ-৫ প্রাপ্তকে সম্মাননা

নোয়াখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল, ৫৫ জিপিএ-৫ প্রাপ্তকে সম্মাননা

মোহাম্মদ সেলিম, নোয়াখালী:

নোয়াখালীর কবিরহাটে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কৃতি শিক্ষার্থীদের সাফল্যকে উদ্‌যাপন ও তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ‘শিরিন গার্ডেন’ এর শহীদ হল মিলনায়তনে উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে ও নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য মো. গোলাম মোমিত ফয়সালের সার্বিক পৃষ্ঠপোষকতা এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। এসময় অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। কাঙ্ক্ষিত এই স্বীকৃতি পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। পুরো মিলনায়তনজুড়ে বিরাজ করছিল এক উৎসবমুখর পরিবেশ।

কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে এবং পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল। বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপন করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন