জামালপুরে শিক্ষক দিবস উদযাপিত
জামালপুর প্রতিনিধি
জামালপুরে ৫ অক্টোবর যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা-উপজেলা প্রশাসন প্রশাসন। সকালে জেলা প্রশাসন ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক হাছিনা বেগম। বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, ঝাওলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস, সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান, জামালপুর জিলা স্কুলের শিক্ষার্থী আল ওয়াসিউ আফরা ইউসা, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া কবির প্রমা, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাশরুর হোসেন অনন্ত প্রমুখ।
মেলান্দহ: দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন-ইউএনও এসএম আলমগীর। বক্তব্য রাখেন-মাধ্যমিক শিক্ষক-কর্মচারি কল্যাণ ট্রাস্টের সভাপতি আতিকুর রহমান ভুট্রো, সাবেক সভাপতি মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মোল্লা, উমির উদ্দিন পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোহন তালুকদার প্রমুখ।
এ ছাড়াও ইসলামপুর, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ ও সরিষাবাড়িওেত অনুরূপ কর্মসূচি পালিত হয়।

