ডার্ক মোড
Sunday, 25 October 2026
ePaper   
Logo
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি,  সাবেক এমপি  বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের মৃত্যুতে নিপীড়ন  বিরোধী সাংবাদিক ফ্রন্টের শোক 

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি,  সাবেক এমপি  বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের মৃত্যুতে নিপীড়ন  বিরোধী সাংবাদিক ফ্রন্টের শোক 

নিজস্ব  প্রতিনিধি 

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

মরহুমের পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে শফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে 'নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট'। সংগঠনের আহ্বায়ক আকতার হোসেন ও সদস্য সচিব শেখ জামাল এক যৌথ বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংগঠনের পক্ষে সদস্য আসাদুর রহমান এক শোক বার্তায় জানান, দীর্ঘ কর্মজীবনে মুহাম্মদ শফিকুর রহমান মুক্তিযুদ্ধের চেতনা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন শফিকুর রহমান। স্বাধীনতা-উত্তরকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ‘দৈনিক ইত্তেফাক’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে তাঁর সাংবাদিকতা জীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি যুক্তরাজ্য ও জাপানে সাংবাদিকতার ওপর উচ্চতর প্রশিক্ষণ ও শিক্ষা গ্রহণ করেন।

তিনি ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দুই মেয়াদে জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন এবং একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন