মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করল এসআরবি-৮
মাসুদ রানা, বরিশাল ব্যুরো
মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ নুরুজ্জামান (৩০)-কে গ্রেফতার করেছে এসআরবি-৮।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় এসআরবি-৮ (সদর কোম্পানি, বরিশাল) এবং এসআরবি-১১ (সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ)-এর একটি যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত নুরুজ্জামান বরিশাল জেলার মুলাদী থানার পূর্ব চর কুতুবপুর গ্রামের মৃত আবুল হোসেন চৌকিদার ও আমিরুন্নেছার ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, ২০১৯ সালে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১)-এর ৮(গ)/১০(ক)/৪০ ধারায় নুরুজ্জামানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় (মামলা নং- ৩২ (৩) ১৯, দায়রা নং- ২৬৫৯৫/১৯)। বিজ্ঞ আদালত মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেন। রায়ের পর থেকে আসামি দীর্ঘদিন আত্মগোপনে থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন, যা বরিশাল জেলার মুলাদী থানায় তামিলযোগ্য হিসেবে অপেক্ষমাণ ছিল।
পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মকর্তা আসামি গ্রেফতারের জন্য অধিনায়ক, , এসআরবি-৮ বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এর প্রেক্ষিতে এসআরবি-৮ এর আভিযানিক দল আধুনিক তথ্য-প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন

