ডার্ক মোড
Wednesday, 15 July 2026
ePaper   
Logo
কাপাসিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন

কাপাসিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া বিশ্ব শিক্ষক দিবস পালন করা হচ্ছে। র‍্যালি ও আলোচনা সভা মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার উদযাপন কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই স্লোগানে বিশ্ব শিক্ষক দিবসের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, কাপাসিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এফ এম কামাল হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনির হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোক্তার হোসেন, কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ুন কর্মীর, শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম, কোহিনুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নূরজাহান, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক, ভাকোয়াদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, দেওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, বঙ্গতাজ আদর্শ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আক্তার হোসেন, ভুলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও সঞ্চালনায় ছিলেন জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন