ঐতিহাসিক পরিবর্তন: টেক্সাসে ডেমোক্র্যাটদের জয়, অবসান হলো রিপাবলিকানদের ৩০ বছরের আধিপত্যের
হেমায়েত হোসেন, টেক্সাস (যুক্তরাষ্ট্র)
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা ঘটেছে।
দীর্ঘ তিন দশক বা ৩০ বছর ধরে চলা রিপাবলিকান পার্টির একক আধিপত্যের অবসান ঘটিয়ে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে সেখানকার সব শীর্ষ রাজ্য পদের নির্বাচনে জয় তুলে নিয়েছে ডেমোক্রেটিক পার্টি।
উপশহরীয় এলাকাগুলোতে উচ্চ ভোটারের উপস্থিতি এবং দক্ষিণ টেক্সাসের সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে ভোটার সমর্থনের পুনরুত্থান ডেমোক্র্যাটদের এই অভাবনীয় বিজয়ে প্রধান ভূমিকা পালন করেছে।
ইলন মাস্কের বিপুল বিনিয়োগ ও অভূতপূর্ব রাজনৈতিক ধাক্কা
এবারের নির্বাচনে রিপাবলিকানদের বিজয়ী করতে ধনকুবের ইলন মাস্কের রেকর্ড পরিমাণ অর্থ ঢালার বিষয়টিও নতুন আলোচনার জন্ম দিয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ বজায় রাখতে মাস্ক অন্তত ৪৪ কোটি ৫০ লাখ (৪৪৫ মিলিয়ন) ডলার ব্যয় করেছিলেন—যা বছরে ১ লাখ ডলার আয় করা একজন সাধারণ মানুষের ৪,৪০০ বছর ধরে সঞ্চিত অর্থের সমান।
এর মধ্যে ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকোর হাতে পরাজিত রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের প্রচারে পরোক্ষভাবে সুবিধা পায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ ডলার। এ ছাড়া টেক্সাসের সদ্য সাবেক রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে পুনরায় বিজয়ী করতে মাস্ক সরাসরি আরও অন্তত ৫০ লাখ ডলার অনুদান দেন।
তবে বিপুল অংকের এই বিনিয়োগের বিপরীতে শেষ পর্যন্ত সবচেয়ে বাজে নির্বাচনী রিটার্ন পান মাস্ক। নির্বাচনে রিপাবলিকানদের এই পরাজয়ের পর শেয়ারবাজারে মাস্কের মূল দুই প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্সের শেয়ারদরে বড় পতন ঘটে। ফলে মাত্র এক দিনেই মাস্কের ব্যক্তিগত সম্পদ থেকে প্রায় ৪,৫০০ কোটি (৪৫ বিলিয়ন) ডলার হাতছাড়া হয়েছে বলে ফোর্বস ও এপির প্রতিবেদনে উঠে এসেছে।
স্টেট রিপ্রেজেন্টেটিভ জিনা হিনোহোসা বর্তমান রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজিত করে নতুন গভর্নর নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে তিনি টেক্সাসের ইতিহাসে প্রথম ল্যাটিনা (হিস্পানিক বংশোদ্ভূত নারী) গভর্নর হওয়ার গৌরব অর্জন করলেন।
প্রচারণায় মাস্ক ও তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের পাওয়া অতিরিক্ত ১.৭ বিলিয়ন ডলারের কর ছাড়ের বিষয়টিকে সাধারণ করদাতাদের ওপর অন্যায় হিসেবে তুলে ধরে জনমত গড়ে তোলেন হিনোহোসা। পাবলিক স্কুলে অর্থায়ন বৃদ্ধি, সহজলভ্য স্বাস্থ্যসেবা এবং প্রশাসনিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ১৯৯৫ সালের পর এই প্রথম কোনো ডেমোক্র্যাট হিসেবে তিনি টেক্সাসের গভর্নর হাউসে পা রাখতে যাচ্ছেন।
ইউএস সিনেট আসনের নির্বাচনে স্টেট রিপ্রেজেন্টেটিভ জেমস তালারিকো রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে পরাজিত করেছেন। ১৯৮৮ সালের পর তালারিকোই প্রথম ডেমোক্র্যাট, যিনি টেক্সাস থেকে ইউএস সিনেটর নির্বাচিত হলেন।
অন্যদিকে, টেক্সাস সিনেটের নেতৃত্বের ব্যাটনও চলে গেছে ডেমোক্র্যাটদের হাতে। স্টেট রিপ্রেজেন্টেটিভ ভিকি গুডউইন তিন মেয়াদের প্রভাবশালী লেফট্যানেন্ট গভর্নর ডেমোক্র্যাট-বিরোধী রিপাবলিকান প্রার্থী ড্যান প্যাট্রিককে পরাজিত করে এক বড় ধরনের অঘটন ঘটান।
গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি বা সরকারি স্বচ্ছতার অঙ্গীকার নিয়ে ডেমোক্র্যাট প্রার্থী স্টেট সিনেটর নাথান জনসন জয় লাভ করেছেন অ্যাটর্নি জেনারেল পদে। তিনি রিপাবলিকান কেন প্যাক্সটনের স্থলাভিষিক্ত হবেন।
এ ছাড়া, রাজ্যটির জ্বালানি খাত ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন নিয়ন্ত্রণকারী ক্ষমতাধর সংস্থা 'টেক্সাস রেলরোড কমিশন'-এর একটি পদে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী স্টেট রিপ্রেজেন্টেটিভ জন রোজেনথাল।
অঙ্গরাজ্যের শীর্ষ পদগুলোতে ডেমোক্র্যাটরা ঐতিহাসিক জয় পেলেও টেক্সাসের মোট ৩৮টি ইউএস হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস (সংসদীয়) আসনে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে রিপাবলিকান পার্টি। এই নির্বাচনে রিপাবলিকানরা ২৪টি আসনে জয় পেয়েছে, আর ডেমোক্র্যাটরা নিজেদের দখলে নিয়েছে ১৪টি আসন।
বিশ্লেষকদের মতে, অনবরত রাজনৈতিক বিজ্ঞাপনের বিপরীত প্রতিক্রিয়া, সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বৃদ্ধি এবং উপশহরের জনমিতিক পরিবর্তন টেক্সাসের রাজনীতিকে এক নতুন মোড়ে এনে দাঁড় করিয়েছে।

