ডার্ক মোড
Tuesday, 18 August 2026
ePaper   
Logo
একদিন পরই সচল বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিট

একদিন পরই সচল বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিট

মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

তিনি জানান, শনিবার সকাল ৯টা ২৩ মিনিটে ১ নম্বর ইউনিটটি পুনরায় চালু করা হয়। চালুর পর থেকেই ইউনিটটি থেকে উৎপাদিত ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

এর আগে, শুক্রবার সকালে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ১ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বন্ধ হওয়ার আগে ইউনিটটি থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।

এদিকে, বর্তমানে কেন্দ্রের ৩ নম্বর ইউনিটও সচল রয়েছে। ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিট থেকে বর্তমানে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

অন্যদিকে, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন