Dark Mode
Tuesday, 22 September 2026
ePaper   
Logo
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি 
 
টাঙ্গাইল শহরের বাইপাস এলাকায়  টাঙ্গাইল ২ আসনের সাবেক এমপি তানভীর হাসান ছোট মনির পরিত্যক্ত পেট্রোল পাম্পে ছোরমান রেজা(৩৮) নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
 তিনি টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। নিহতের ভাইয়ের দাবি, ছোরমান রেজা বিগত সময়ে জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের সঙ্গে সক্রিয় রাজনীতিতে জড়িত ছিলেন।
 
জেলা পুলিশ জানায়, আজ রোববার দুপুর আনুমানিক দেড়টার দিকে পরিত্যক্ত পেট্রোল পাম্পে তাকে কুপিয়ে হত্যা করা হতে পারে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!