জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সরকারি সার জব্দ, ডিলার পলাতক
মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটে অবৈধভাবে অন্য জেলায় পাচারকালে ২০ বস্তা সরকারি সার জব্দ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। পরবর্তীতে জব্দ করা এসব সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়।
জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাট সদর উপজেলার দোয়ানি বাজারে এক অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। প্রশাসনের উপস্থিতির টের পেয়ে পরিবহনকারীরা ১৫ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা পটাশ সার ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে উপস্থিত প্রশাসনের সহায়তায় জব্দকৃত সারগুলো মোট ২৫ হাজার ২৫০ টাকায় স্থানীয় কৃষকদের মাঝে তাৎক্ষণিকভাবে বিক্রি করে দেওয়া হয়।
স্থানীয় প্রশাসন ও এলাকা সূত্রে জানা যায়, অধিক লাভের আশায় জয়পুরহাট সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজ বাজারের সাব-ডিলার ‘মেসার্স শাহীন ট্রেডার্স’-এর মালিক শাহীন কাদির সরকারি বরাদ্দকৃত সারগুলো পার্শ্ববর্তী নওগাঁ জেলার ধামইরহাটে অবৈধভাবে পাচার করছিলেন।
অভিযান প্রসঙ্গে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, সরকারি সার অবৈধভাবে পাচারের সাথে জড়িত পলাতক ডিলার শাহীন কাদির এবং অজ্ঞাত পরিবহনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কৃষকের সার নিয়ে যেকোনো অনিয়ম বা পাচারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit

