Dark Mode
Tuesday, 22 September 2026
ePaper   
Logo
কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুরাদনগরে বিএনপির বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুরাদনগরে বিএনপির বিক্ষোভ

মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: 

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নৈরাজ্য, নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মুরাদনগর উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ইসলামী চত্বরসহ মুরাদনগর সদরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার কথায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কোনো ছাড় দেওয়া হবে না। ৫ আগস্টের পর তাদের ক্ষমা করা হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, শান্তিতে থাকলে কোনো সমস্যা নেই। তবে অরাজকতা সৃষ্টি বা নৈরাজ্য চালানোর চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বৃহত্তর মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও গাজী আবদুল বাছির, সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, জাসাসের আহ্বায়ক আবু বকর, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য মো. মজিব মেম্বার, বিএনপি নেতা ওমর ফারুক সোহাগ ও হেদায়েত হোসেন, যুবদল নেতা মাসুম মুন্সী এবং স্বেচ্ছাসেবক দল নেতা মো. বিল্লাল হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Comment / Reply From

You May Also Like

Vote / Poll

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?

View Results
হ্যাঁ
0%
না
0%
মন্তব্য নেই
0%

Archive

Please select a date!