এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ডিসেম্বরে ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্ট, নরসিংদী :
এক দল লং মার্চে গিয়ে বলে ডিসেম্বরে ধাক্কা মেরে সরকার ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার অন্য রাষ্ট্রে বসে ডিসেম্বরে ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
তিনি আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নরসিংদী রেলস্টেশনে
আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের এমপি খায়রুল কবির খোকন।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
সমাবেশে প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারাই বলেন তেল নাই অথচ আপনারাই কয়েকশ গাড়ি নিয়ে রোড মার্চ করেন, তখন তেলের অভাব হয় না। আপনারা বলেন আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দিবেন, ক্ষমতাচ্যুত করবেন। আজকের এ সভা থেকে বলতে চাই, আমরা জাতীয়তাবাদী দল জনগণের কল্যাণে, জনগণের সুখে-শান্তিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমরা এই দুঃসাহস রাখি— আগামী পাঁচ বছর পর আবার আমরা জনগণের মুখোমুখি হবো। জনগণের কাজের হিসাব দিব। যদি আমরা ভালো কিছু করতে পারি, জনগণ আমাদেরকে সমর্থন দিবে। কিন্তু ভয় দেখিয়ে, ধাক্কা মেরে ফেলে দিয়ে, সরকারের পতন ঘটিয়ে দিবেন— ঐ স্বপ্ন যারা দেখেন, তাদেরকে হুশিয়ার করে দিতে চাই। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো।
এসময় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, ভিপি জলিল, আবু সালেহ চৌধুরী, একেএম গোলাম কবির কামাল, রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ সহ বিএনপির অন্যান্য নেতাকর্মী বৃন্দ।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit

