চুরির অপবাদ দিয়ে ১২ বছরের শিশু ও তার মাকে অমানবিক নির্যাতন করলেন বিএনপি সম্পাদক
গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় মানিব্যাগ চুরির অপবাদ দিয়ে জিসান (১২) নামের এক শিশু ও তার মা নাজমা বেগম (৩৫) কে অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
১৮ সেপ্টেম্বর শুক্রবার রাতে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিত শিশু ওই গ্রামের মৃত বাচ্চু হাওলাদারের ছেলে ও তার স্ত্রী। অমানবিক নির্যাতনের পর দীর্ঘ ৪ দিন তারা ভয়ে ঘর থেকে বের হননি। পরে আজ মঙ্গলবার ( ২২ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
ভিকটিম শিশুর মা নাজমা বেগম বলেন, দেড় বছর আগে তার স্বামী বাচ্চু হাওলাদার মারা যান। তিনি মারা যাওয়ার আগে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক চুন্নুর ছোট ভাই আবদুল হাইকে ৪ বিঘা জমি বন্ধক রেখে এক লাখ টাকা দেন। তবে ওই টাকা লেনদেনের কোন লিখিত প্রমান ছিলনা। স্বামীর মৃত্যুর পর তিনি বেশ কয়েকবার ওই টাকার লিখিত কাগজ চান। এতে ক্ষিপ্ত ছিলেন চুন্নু ও তার ভাই আবদুল হাই। বৃষ্টির কারনে তাদের সড়ক কর্দমাক্ত হওয়ায় তারা চুন্নুর বাড়ির পাশ দিয়ে হাঁটা চলা করতো। গত শুক্রবার চুন্নু ও তার ভাই তার ছেলে জিসান ও তাকে তাদের ঘরে ডেকে নিয়ে মানিব্যাগ চুরির অপবাদ দিয়ে বাঁশের লাঠি দিয়ে মারধর করেন।
নাজমা বেগমের অভিযোগ, জমি বন্ধক রাখার টাকা নেয়ার লিখিত প্রমান চাওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা তাদের বেধড়ক মারধর করেছেন।
এ বিষয়ে কলাপড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান চুন্নু বলেন, ওই ছেলে তার আত্মীয়। সে চোর এবং জাতীয়ভাবে চোর হিসেবে তৈরী হচ্ছে।
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।
Comment / Reply From
You May Also Like
Latest News
Vote / Poll
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ যথেষ্ট বলে মনে করেন কি?
হ্যাঁ
না
মন্তব্য নেই
0%
0%
0%
Popular Posts
Archive
Please select a date!
Submit

